শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২১-০৩-০৭
আলম খান (নরসিংদী) : নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশ বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিবপুর মডেল থানা পুলিশ সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। দুপুরে উপজেলা অডিটরিয়ামে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়। আনন্দ উদযাপনে শিবপুর মডেল থানার ওসি মোল্লার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঙ্গুর মৃধা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঞা, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited